ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

“জামায়াতে ইসলামীর হাতেই ইজ্জত, জান ও মাল নিরাপদ থাকবে” - ডা. শফিকুর রহমান

#
news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াতে ইসলামীর হাতেই নারীদের ইজ্জত, জনগণের জান ও মাল নিরাপদ থাকবে।” তিনি বলেন, এ বিশ্বাস থেকেই আজ অসংখ্য নারী জামায়াতের পক্ষে মাঠে কাজ করছেন এবং রাজপথে নেমেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না; আমরা দুর্নীতির শিকড় ধরে তুলে ফেলবো।” তিনি প্রশ্ন রেখে বলেন, “কখনো কি শুনেছেন জামায়াতে ইসলামীর কোনো কর্মী চাঁদাবাজি বা টেন্ডারবাজিতে জড়িত?” যারা এসব অপকর্মে লিপ্ত, জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধেই দৃঢ় অবস্থান নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের পক্ষে রয়েছে এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনই এ দলের মূল লক্ষ্য।
জামায়াতে ইসলামীর আমির বলেন, “যে দলের ১১ জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, হাজারের বেশি নেতাকর্মীকে শহীদ করা হয়েছে, আড়াই শতাধিক সহকর্মীকে আয়নাঘরে বন্দি রাখা হয়েছে এবং গুম ও খুনের শিকার করা হয়েছে—সে দলটি হলো জামায়াতে ইসলামী।” তিনি অভিযোগ করেন, নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত দলটির নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়ে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে।
এই মজলুম সংগঠনকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া এবং গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি শেখ কামরুল আলম।
এছাড়া বক্তব্য দেন বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনে শেখ মনঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ এবং বাগেরহাট-৪ আসনে অধ্যক্ষ আব্দুল আলীমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

২৭ জানুয়ারি, ২০২৬,  11:41 PM