ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ধানের শীষের পক্ষে নোয়াখালী ৫ আসনে গণসংযোগ করেন ব্যারিস্টার পারভীন কাওসার মুন্নী

#
news image

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভীন কাওসার মুন্নী।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে  এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বসুরহাটের আরডি শপিং মলের সামনে আয়োজিত পথসভায় ব্যারিস্টার পারভীন কাওসার মুন্নী বক্তব্য রাখেন।
পথসভায় তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর দেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও প্রকৃত অর্থে এখনো স্বাধীন হয়নি। দেশকে পূর্ণ স্বাধীন করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিকভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলনের মাঠে ছিলাম। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে তারেক রহমান ধানের শীষের প্রার্থী হিসেবে ফখরুল ইসলামকে মনোনীত করেছেন। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে এই প্রার্থীকে বিজয়ী করে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, দলের ভেতরের সব মান-অভিমান ভুলে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করা সময়ের দাবি। একটি মহল মানুষকে বিভ্রান্ত করতে নানা ধরনের অপপ্রচার ও ফতোয়া দিচ্ছে। এসব বিভ্রান্তির ঊর্ধ্বে উঠে দলের স্বার্থে কাজ করতে হবে। তিনি বলেন, দলের প্রয়োজনে যেমন আমি সুপ্রিম কোর্টের দায়িত্ব রেখে মাঠে নেমেছি, তেমনি দলের প্রতিটি নেতা-কর্মীকেও যে কোনো ত্যাগ স্বীকার করে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
ব্যারিস্টার মুন্নী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে যে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে এবং জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে। এটি তারেক রহমানের দেওয়া রাজনৈতিক ম্যান্ডেট। তিনি যেভাবে সারা দেশে সাংগঠনিক অভিযান পরিচালনা করছেন, আমরাও তাঁর অনুসারী হিসেবে সেই পথেই কাজ করে যাব।
এ সময় বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আলম শিকদার, সাবেক ছাত্রদল নেতা কামাল উদ্দিন, সামছুল আলম রিপুল, যুবদল নেতা মিজানুর রহমান, মো. সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ব্যারিস্টার পারভীন কাওসার মুন্নী নোয়াখালী-৫ আসন থেকে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২৬ জানুয়ারি, ২০২৬,  7:26 AM