ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বাগেরহাট এক আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা

#
news image

বাগেরহাট এক আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
রবিবার(১১ জানুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, বাগেরহাট-১ আসনে সর্বস্থরের জনগনকে জানাতে চাই আমি আগামী সংসদ নির্বাচনে আমার মনোনয়ন পত্রটি প্রত্যাহার করার সিন্ধান্ত নিয়েছি। আপনারা জানেন আমি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহন করেছিলাম। দলীয় গুন্ডা বাহিনী বেষ্টিত সেই নির্বাচনে চরম দুর্নিতি এবং ভোট জালিয়াতির মাধ্যমে তথকালীন সরকার আমার বিজয় ছিনিয়ে নেয়। জুলাই বিপ্লব পরবর্তী সময় আমি উক্ত সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে মহামান্য হাইকোর্টে রিট করি যার প্রেক্ষিতে আদালতের রায় আমার পক্ষে আসে এবং আদালত স্বল্প সময়ের মধ্যে আমার শপথ এর ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে আদেশ প্রদান করেন। দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন জটিলতায় নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটি করতেব্যর্থ হয়। এই নির্বাচনের আপিল সংশ্লিষ্ট সময়ে আমি নির্বাচন কমিশনে যোগাযোগ করলে তারা আমাকে আশ্বস্থ করেছেন জাতীয় নির্বাচন পরবর্তী দ্রততম সময়ের মধ্যে আমার দায়িত্বভার বুঝিয়ে দেবার ব্যাপারে সচেষ্ট থাকবেন। নির্বাচন কমিশনের এহেন আস্থার প্রেক্ষিতে আমি জাতীয় নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার এই চলার পথে আমি জনগনের যে ভালোবাসা, আস্থা, সম্মান পেয়েছি তার জন্য আমি আমার নির্বাচনী এলাকা বাগেরহাট ১ আসনে সর্বস্থর মানুষের প্রতি চির কৃতজ্ঞ।

লিখিত বক্তভ্যে তিনি আরো বলেন, বাগেরহাট ১ আসনের সর্বস্থরের জনগন মেহেনতি মানুষ আমি সংসদ সদস্য নির্বাচন থেকে সরে দাড়াচ্ছি। আপনাদের কাছ থেকে আমাকে দূরে ঠেলে নিবেন না। আমি নির্বাচিত হই অথবা না হই জীবনে যে অবস্থানেই থাকি আপনাদের জন্য সব সময় আমি আমার সর্বোচ্চ দিয়ে পাশে থাকার চেষ্ঠা করব।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১১ জানুয়ারি, ২০২৬,  6:26 PM