ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নেতার আগমন ঘিরে উজ্জীবিত ধুনট বিএনপি: রাজপথে বিশাল আনন্দ মিছিল

#
news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ার ধুনটে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) ধুনট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই আনন্দ মিছিলটি বের করা হয়।
উক্ত আনন্দ মিছিলে প্রধান হিসেবে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ.কে.এম তৌহিদুল আলম মামুন। মিছিলে ধুনট উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন:
"তারেক রহমানের এই আগমন বগুড়াবাসীর জন্য এক আনন্দের বার্তা নিয়ে এসেছে। তাকে বরণ করে নিতে ধুনট বিএনপি ও সর্বস্তরের জনতা আজ ঐক্যবদ্ধ ও উজ্জীবিত।"
দীর্ঘদিন পর নেতার আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মিছিলে অংশগ্রহণকারী স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই আনন্দ মিছিলের মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে বগুড়া বিএনপির দুর্গ এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তারা রাজপথে সবসময় সক্রিয় রয়েছেন।

বগুড়া প্রতিনিধি :

০৭ জানুয়ারি, ২০২৬,  4:56 PM