ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পদত্যাগী নেতাদের সঙ্গে আলোচনা চলছে, আসন বিন্যাস এখনো চূড়ান্ত হয়নি : আখতার

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দল থেকে যারা পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে আলোচনা চলছে এবং তাদের পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি।

আজ রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, যারা পদত্যাগ করেছেন, তাদের পদত্যাগের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র  জমা দিয়েছেন, কিন্তু আমরা তা এখনও আনুষ্ঠানিকভাবে  গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।

জাতীয় নির্বাচনের আসন বিন্যাস নিয়ে তিনি বলেন, আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের আহ্বায়ক আগেই জানিয়েছেন, ‘এটি আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা।’

আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ না দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে আখতার হোসেন বলেন, যে জাতীয় পার্টি স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য সুযোগ  করে দেওয়া।

তিনি বলেন, জাতীয় পার্টি কর্তৃত্ববাদ সৃষ্টি করেছে এবং সেটিকে বৈধতা দিয়েছে। তাদের সহায়তায় আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষ হত্যা করেছে। জাতীয় পার্টি গণহত্যার সহযোগী হিসেবে কাজ করেছে। এমন একটি দলকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়।

নিজস্ব প্রতিবেদক :

০৪ জানুয়ারি, ২০২৬,  11:59 PM