ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি আজ তোমার পাশে আছে : তাবিথ আউয়াল

#
news image

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যা নিয়ে বিশ্ব ক্রিকেটাঙ্গনে সমালোচনার ঝড় বইছে। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এসম্পর্কে প্রতিবাদ জানিয়েছেন। ক্রিকেটাঙ্গনে তো বটেই বাদ যায়নি ফুটবলসহ অন্যান্য ডিসিপ্লিনও, সব জায়গা থেকেই মুস্তাফিজ ইস্যুতে সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মুস্তাফিজের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।  

খেলাকে রাজনীতির সাথে মেলানোর এমন কার্যক্রম বন্ধের আহবান জানিয়েছেন বাফুফে সভাপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে তাবিথ লিখেছেন, ‘‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মুস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।

মুস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট, যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোযাড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়। আমি ভারতীয় কর্তৃপক্ষ
এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন।’

তিনি আরো বলেন, ‘‘খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি।’’

মুস্তাফিজের পাশে থাকার কথা জানিয়ে তাবিথ বলেন, ‘‘শক্ত থাকো মুস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’

নিজস্ব প্রতিবেদক :

০৪ জানুয়ারি, ২০২৬,  11:40 PM