ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে।

আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘দেশের ক্রিকেটে এগিয়ে চলায় তার প্রতিনিয়ত আশীর্বাদ ও শুভ কামনাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে বোর্ড।’

বোর্ড আরও জানায়, প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের ক্রিকেটের উন্নতিতে অসাধারণ সমর্থন ও ক্রিকেট অবকাঠামোর উন্নতিতে এবং দেশব্যাপী খেলাধুলার উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন খালেদা জিয়া।

বিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বেগম খালেদা জিয়ার দূরদর্শিতা ও উৎসাহ বাংলাদেশের ক্রিকেটকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে। দেশের ক্রিকেট যে অগ্রগতির পথ ধরে এগিয়েছে, এজন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই শোকের মুহূর্তে পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

নিজস্ব প্রতিবেদক :

৩০ ডিসেম্বর, ২০২৫,  7:05 PM