ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক

#
news image

আজ ২৯ ডিসেম্বর বিকালে নেত্রকোনার বারহাট্টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। 

এসময় উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল।

মনোনয়ন জমা দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বারহাট্টা উপজেলা একটি অবহেলিত উপজেলা। অনেক ইউনিয়নে এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি যদি জনগনের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আমি বারহাট্টা উপজেলার শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

২৯ ডিসেম্বর, ২০২৫,  6:42 PM