ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষকদলের দোয়া ও মাহফিল

#
news image

ব্রাক্ষণবাড়ীয়ার নাসির নগরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ০৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ আসর নাসিরনগর বিআরডিবি কার্যালয়ে নাসির নগর উপজেলা কৃষকদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নাসির নগর উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে নাসির নগর উপজেলা কৃষকদলের আহবায়ক জনাব আমিরুল হোসেন চকদারের সভাপতিত্বে, ও নাসির নগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব জনাব এম শাহ আলম পাঠানের সঞ্চালনায় কৃষকদল, বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নূর আলম।
নেতৃবৃন্দরা জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুছ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহাম্মেদ, জামায়াতে ইসলামীর আমীর ডঃ শফিকুল ইসলাম, এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সহ দেশী বিদেশী আরো অনেক রাজনৈতিক দলের প্রধানরা বিবৃতি দিয়েছেন।
তার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে  সারা দেশের মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা  সহ বিভিন্ন জায়গায় খালেদা জিয়ার দ্রুত সুস্হতার জন্য মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা ও করা হয়।

ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি :

০২ ডিসেম্বর, ২০২৫,  7:31 PM