ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাঁচবিবিতে বিএনপি'র নেতৃবৃন্দের সঙ্গে ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা 

#
news image

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি'র তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎আজ রবিবার দুপুরে পৌরসভার রেলস্টেশনের পূর্ব পাশে হেলাল মন্ডলের চাতালে এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবু হাসনাত মন্ডল বেলাল।
‎পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইটের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
‎প্রধান বক্তা ছিলেন,জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও  জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান। 
‎বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তকদার রুকু,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব মন্জুরে মাওলা পলাশ,পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের ও রেজাউল করিম এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবীব প্রমূখ। সভায় তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের বিভিন্ন কথা শোনেন এবং তার জবাব দেন ধানের শীষের প্রার্থী।
‎বক্তারা বলেন,দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে শক্তিশালী করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এই লক্ষ্যে আমাদের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। তাই বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে আহ্বান জানান। 
‎সভায় ৯টি ওয়ার্ডের প্রায় সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

৩০ নভেম্বর, ২০২৫,  6:46 PM