ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ওয়ানডে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের লজ্জা ভুলতে চায় ভারত

#
news image

সদ্য ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ক্ষত নিয়ে আগামীকাল থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের লজ্জা ভুলতে চায় ভারত। অন্যদিকে তিন বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার।

রাঁচিতে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে।

কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্ট ৩০ রানে হারে ভারত। এরপর গৌহাটিতে দ্বিতীয় টেস্ট ৪০৮ রানের বড় ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড গড়ে টিম ইন্ডিয়া। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই সবচেয়ে বড় হার ভারতের। পাশাপাশি এই নিয়ে তৃতীয়বার ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। 

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে ভারত। সিরিজে দলের নিয়মিত অধিনায়ক শুভমান গিল ও সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টর প্রথম ইনিংসে ঘাড়ের ইনজুরিতে পড়েন গিল। ফলে সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। এছাড়া গত অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েন আইয়ার।

গিলের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। গিল ও আইয়ার না থাকলেও, এই দল নিয়েই সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী রাহুল। তিনি বলেন, ‘গিল-আইয়ারের না থাকাটা দলের জন্য বড় ধাক্কা। তবে দলে যারা আছে সবাই পরীক্ষিত এবং দলের জয়ে অবদান রাখতে পারদর্শী। এই দল নিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ওয়ানডে সিরিজ জিতে টেস্টে হোয়াইটওয়াশের দুঃস্মৃতি ভুলতে চায় দল।’

টেস্টের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিততে চায় দক্ষিণ আফ্রিকা। দলের অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, ‘টেস্টে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় আমাদের জন্য অনেক বড় সাফল্য। এবার ওয়ানডে সিরিজ জয়ের মিশন আমাদের। ভারতের কাছে সর্বশেষ দুই সিরিজেই আমরা হেরেছি। এবার সিরিজ জয়ের ধারায় ফিরতে মরিয়া দলের সবাই।’

২০২২ ও ২০২৩ সালে তিন ম্যাচের দুই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। এখন পর্যন্ত ওয়ানডেতে ৯৪বার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে জয়ের পাল্লা ভারী প্রোটিয়াদের। ৫১ ম্যাচ জিতেছে তারা। ভারতের জয় ৪০ ম্যাচে। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়।

ভারত দল : লোকেশ রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঋসভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, নিতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা, ঋুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদ্বীপ সিং, ধ্রুব জুরেল।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ম্যাথিউ ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, রুবিন হারম্যান, মার্কো জানসেন, কর্বিন বোশ, কেশব মহারাজ, নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, প্রেনেলান সুব্রায়ান, ওটনিল বার্টম্যান।

নিজস্ব প্রতিবেদক :

২৯ নভেম্বর, ২০২৫,  5:50 PM