ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিএনপি'র মনোনীত প্রার্থীর ডাঃ আনোয়ারুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্প

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারু হকের আয়োজনে আর্ত-মানবতার সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানেবিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের বাউসী বাজার খেলার মাঠে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনটি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণের জন্য সমবেত হন।

নেত্রকোনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক মেডিক্যাল ক্যাম্পিং পরিদর্শনের সময় এলাকার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন এবং পড়াশোনার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

ক্যাম্পিং পরিদর্শনের সময় তিনি বলেন, এমন ক্যাম্পিং আমরা পূর্বেও বিভিন্ন এলাকায় করেছি। আমরা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংষ্কারের ৩১ দফার বাস্তবায়নের অংশ হিসেবে এটি এখনও করে চলেছি এবং করবো। অসহার গরীবদের স্বাস্থ্য সহায়তার অংশ হিসেবে আমাদের এই ক্যাম্পিং অব্যাহত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেনবারহাট্টা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলসাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার,  সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদউপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুরনেত্রকোনা জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সত্যন্দ্র পালবারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, এই ক্যাম্পে আগত রোগীদের জন্য ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিনামূল্যে ঔষধ বিতরণের ব্যবস্থা রাখা হয়। বিশেষত, নারী রোগীদের সুবিধার্থে বিশেষজ্ঞ নারী চিকিৎসকরাও সেবা প্রদান করছেন। এছাড়াও ক্যাম্পটিতে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন। এসময় বিশেষজ্ঞ ডাক্তারগণ ইউনিয়নের ৯ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করেন।

চিকিৎসাসেবা পাওয়া ব্যক্তিরা তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, 'রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ডাক্তার সাহেবের এ ধরনের মহৎ কাজ চলমান থাকুক সেই দোয়া রইল।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

২০ নভেম্বর, ২০২৫,  7:06 PM