ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

তারেক রহমান এখন মানবতার দূত হিসেবে কাজ করছেন : রিজভী

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তারেক রহমান অসহায় দুঃস্থ মানুষের সহায়তায় সব সময় এগিয়ে যান। তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা হাত বাড়ান। তিনি এখন মানবতার দূত হিসেবে কাজ করছেন।’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী সেবামূলক মানবিক কর্মসূচি উদযাপনের প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

বগুড়া শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’র আয়োজনে আজ মঙ্গলবার, বেলা ১১টা থেকে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন- বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

প্রসঙ্গত, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, হার্টের চিকিৎসা, রক্তদান কর্মসূচির পাশাপাশি হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ, কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মধ্যে পোশাক ও হাত মোজা বিতরণ করা হয়।

সেবামূলক এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন— ড্যাবের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট চিকিৎসক ডা. মনোয়ার কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডা. এম এ মুহিত, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক :

১৮ নভেম্বর, ২০২৫,  9:29 PM