ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে : ভিপি নূর

#
news image

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।

আজ সোমবার টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সমর্থন হারালেও দেশের বিভিন্ন স্থানে তাদের সাধারণ নেতাকর্মী রয়েছেন, যারা কেবল পরিস্থিতির কারণে দলটির সঙ্গে ছিলেন এবং কাউকে নির্যাতন করেননি। বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান এদের রাজনীতিতে জায়গা করে দিন।

তিনি অভিযোগ করেন, বিদেশে বিলাসী জীবনযাপনকারী কিছু ব্যক্তি আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে ককটেল ফাটানো ও নাশকতার উস্কানি দিচ্ছে। এ ধরনের কথাবার্তায় কর্ণপাত না করার আহ্বান জানান তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ১৯৭৫ সালের পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারেনি।

একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আগামী ৪১ বছর দলটি রাজনীতিতে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশে নাশকতার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নুর।

নিজস্ব প্রতিবেদক :

১৭ নভেম্বর, ২০২৫,  8:52 PM