ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মৃত্যুদণ্ড শেখ হাসিনার উপযুক্ত বিচার : আখতার হোসেন

#
news image

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে উপযুক্ত বিচার হিসেবে বর্ণনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। একই সঙ্গে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করার একমাত্র পথ হচ্ছে ঘোষিত মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা।

তিনি বলেন, ‘ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই- শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। তাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করতে হবে।’

আখতার হোসেন দাবি করেন, বিচার প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে শেখ হাসিনা কেবল উস্কানিমূলক বক্তব্যই দেননি, বরং মানুষকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা মানুষকে পুড়িয়ে হত্যার মতো নিষ্ঠুর কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।

তিনি বলেন, ‘মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার। এই রায় কার্যকর হলে বিশ্বের কাছে একটি নজির স্থাপিত হবে- যাতে ভবিষ্যতে কোনও শাসক মানবতাবিরোধী অপরাধ করার দুঃসাহস না পায়।’

এনসিপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনার অনেক অপরাধের মধ্য থেকে মাত্র অল্প কয়েকটির বিচারেই আজকের দণ্ড ঘোষিত হয়েছে। বাকি সব অপরাধের বিচারও হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।

রায় কার্যকরের মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাই- ঘোষিত মৃত্যুদণ্ড দ্রুততম সময়ে কার্যকর করা হোক।’

নিজস্ব প্রতিবেদক :

১৭ নভেম্বর, ২০২৫,  8:51 PM