ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৯

#
news image

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি থানায় জব্দ করা বিস্ফোরক দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে নয়জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন বলে শনিবার পুলিশ জানিয়েছে। 

শ্রীনগর থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কয়েকদিন আগেই দিল্লিতে গাড়ি বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার ঘটনার পর এ দুর্ঘটনা ঘটল।

ঘটনাটি ঘটে নওগামে। থানায় রাখা বিস্ফোরকগুলো উত্তর ভারতের হরিয়ানার ফরিদাবাদ থেকে এ সপ্তাহের শুরুতে উদ্ধার করা হয়েছিল। দিল্লিতে শক্তিশালী বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা আগে এগুলো উদ্ধার করা হয়।

অঞ্চলের পুলিশ মহাপরিচালক নলিন প্রভাত জানান, বৃহস্পতিবার থেকে উদ্ধারকৃত বিস্ফোরক নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছিল এবং এর অস্থিতিশীল ও সংবেদনশীল প্রকৃতির কারণে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছিল।

তিনি আরও বলেন, ‘তবে দুর্ভাগ্যজনকভাবে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটে।’ এ নিয়ে কোনো জল্পনা-কল্পনা না করার অনুরোধ জানান তিনি।

নিহতদের মধ্যে পুলিশ সদস্য, ফরেনসিক দলের সদস্য, দুইজন অপরাধ বিষয়ক আলোকচিত্রী এবং স্থানীয় প্রশাসনের সদস্য রয়েছেন। 

আন্তর্জাতিক ডেক্স :

১৬ নভেম্বর, ২০২৫,  6:29 AM