ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

'ঢাকা লকডাউন'-এর প্রতিবাদে ফরিদপুরে জামায়াতের অবস্থান ও বাইক শোডাউন

#
news image

বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা "ঢাকা লক ডাউন" কর্মসূচির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর শাখা বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি এবং একটি বাইক শোডাউন পালন করেছে।

এই কর্মসূচি শুরু হয় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে। সেখানে অবস্থান কর্মসূচির পরে দলের নেতা-কর্মীরা একটি বাইক শোডাউনে অংশ নেন।

জামায়াতে ইসলামীর এই বাইক শোডাউনটি শহরের গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে। বাইকগুলো রাজবাড়ী রাস্তার মোড় থেকে ভাঙ্গা রাস্তার মোড়, মেডিকেল কলেজ বাজার, চরকমলাপুর, এবং কোর্ট পার টেপাখোলা হয়ে পুনরায় জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।

বাইক শোডাউনে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর শাখার সেক্রেটারি ইব্রাহিম মুনতাজির তাকীম।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি আকমাল হুসাইন-সহ জামায়াতের পৌর ও যুব ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

বিপুল চন্দ, কোতোয়ালি (ফরিদপুর) প্রতিনিধি :

১৪ নভেম্বর, ২০২৫,  7:41 PM