ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনীতি ও দল-মতের ঊর্ধ্বে খেলাধুলা হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম। 

তিনি বলেন, ভোট বা রাজনীতির ভিন্নতা থাকলেও সামাজিক ও স্থানীয় প্রশ্নে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে কাজ করতে পারি।

আজ শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজি আমীর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হোন্ডা কাপ ফুটবল’ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে, আর তা হচ্ছে খেলাধুলা। এখানে অনেক দল-মত ও মতভিন্নতার মানুষ আছি, কিন্তু খেলার মাধ্যমে আমরা একত্রিত হতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

তিনি আরও বলেন, ভোটের সময় যে যার খুশি তাকে ভোট দেবে, রাজনীতি করার সময় যে যার দল করবে এটাই স্বাভাবিক। কিন্তু সামাজিক বিষয়ে, গ্রামের প্রশ্নে, ইউনিয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রী স্টার পাতাবার  গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মজুমদার, ‘রয়েল কোচ’ বাস সার্ভিসের  মালিক সাইফুল ইসলাম খান, এবং উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম।

নিজস্ব প্রতিবেদক :

০৯ নভেম্বর, ২০২৫,  2:36 AM