ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে বাবার আসন পুনরুদ্ধারে লড়বেন তেঁতুলিয়ার গর্ব ব্যারিস্টার নওশাদ জমির

#
news image

বাবার আসন পুনরুদ্ধারে দেশের সংসদীয় প্রথম আসন তথা পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা) ধানের শীষ প্রতীকে লড়বেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় তার নাম প্রার্থী হিসেবে প্রকাশ পাই।

জানা গেছে,পঞ্চগড়-১ আসনটি দেশের সংসদীয় মানচিত্রে ১ নম্বর আসন হিসেবে পরিচিত। পাশাপাশি এই আসনটি বিশেষভাবে আলোচিত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কারণে, যিনি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের সঙ্গে যুক্ত থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি গণপূর্ত, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনসহ জাতীয় সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন। এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজের কারণে তিনি এখনও ব্যাপক জনপ্রিয়।

সর্বশেষ ২০০৮ সালে এই আসনটিতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।  পরবর্তীতে বয়সজনিত কারণে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। পরে তার ছেলেকে মনোনয়ন দেয় দলটি। এবারো নির্বাচনে অংশ নিচ্ছেন না ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার পরিবর্তে বিএনপি মনোনয়ন দিয়েছে তার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার নওশাদ জমিরকে, যিনি দ্বিতীয়বারের মতো এই আসন থেকে নির্বাচন করছেন।

অন্যদিকে, একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়া বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাগপার প্রতিষ্ঠাতা প্রয়াত শফিউল আলম প্রধানের পুত্র ও দলের মুখপাত্র রাশেদ প্রধান এবং জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইনও লড়বেন এই আসনে।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

০৪ নভেম্বর, ২০২৫,  9:21 PM