ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নওগাঁয় মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

#
news image

“সবার আগে বাংলাদেশ, জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” ধর্ম যার যার, বাংলাদেশ সবার”এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও  
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা  বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ পৌরসভার দূর্গাপুর রমজানের মোড়ে এলাকাবাসীর আয়োজনে এ মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী  মাসুদ হাসান তুহিন। প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনের সক্রিয় ভুমিকা রাখতে হবে এবং  নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামী নির্বাচনে নারীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

মাসুদ হাসান তুহিন আরো বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা হলো তারেক রহমানের ঘোষিত ৩১ দফা।
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”।
উক্ত সভায় উপস্থিত নারী পুরুষ সহ তরুণ ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁদের নান ভাবনা,আশা প্রত্যাশা ও অভিমত তুলে ধরে ।  প্রধান আতিথি তাদের প্রশ্নের উত্তর দেন। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শাহানারা পারভীন লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, কে এম মমিনুল হক ছানা, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাম মোর্তজা পল, সদর উপজেলা মহিলা দলের  সদস্য জাহানারা বেগম কাজল  সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

নওগাঁ প্রতিনিধি :

২৯ অক্টোবর, ২০২৫,  12:03 AM