ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টেস্টে নেতৃত্বের প্রস্তাব পেলে ‘না’ করবেন না লিটন

#
news image

টেস্ট ফরম্যাটে নেতৃত্বের প্রস্তাব পেলে সেই চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।

টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্ত পদত্যাগে পদটি খালি পড়ে আছে।

আজ চট্টগ্রামে লিটন বলেন, ‘আমার সাথে এখনও কেউ যোগাযোগ করেনি। তবে যদি আমাকে যোগ্য মনে করে, অবশ্যই তারা আমার সাথে আলোচনা করবে।’

তিনি আরও বলেন, ‘দেখা যাক কি সিদ্ধান্ত হয়। আমার মনে হয় টেস্ট দলের নেতৃত্ব দেওয়া একটি বড় অর্জন। আমি নিশ্চিত যে কোনও খেলোয়াড় এমন প্রস্তাব পেলে না করবে না। তবে আমি আগেই বলেছি ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমি কিছু শুনিনি।’

লিটন ছাড়াও টেস্টের নেতৃত্ব পাওয়ার দৌড়ে আছেন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। তার অধীনে টি-টোয়েন্টি টানা চারটি সিরিজ জিতেছে টাইগাররা।

নিজস্ব প্রতিবেদক :

২৬ অক্টোবর, ২০২৫,  11:48 PM