ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন

হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা

#
news image

ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাটিং নৈপুন্যে এশিয়া কাপে সুপারের ফোরের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে শ্রীলংকা। আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকা ৪ উইকেটে হারিয়েছে হংকংকে। ৪৪ বলে ৬৮ রান করে দলের জয়ে অবদান রাখেন নিশাঙ্কা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লঙ্কানরা। গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবকটিতে হেরে শূণ্য হাতে বিদায় নিল হংকং। 

আজ দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা হংকংকে উদ্বোধনী জুটিতে ২৯ বলে ৪১ রানের সূচনা এনে দেন জিশান আলি ও অংশুমান রাথ । জুটিতে ১৭ বলে ২৩ রান তুলে শ্রীলংকান পেসার দুসমন্থ চামিরার বলে আউট হন জিশান।

তিন নম্বরে নামা (৪) বাবর হায়াত আউট হলে ৫৭ রানে ২ উইকেট হারায় হংকং। এরপর তৃতীয় উইকেটে ৪৩ বলে ৬১ রানের জুটি গড়ে দলের স্কোর ১শ পার করেন রাথ ও নিজাকাত খান।  

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ বাউন্ডারিতে ৪৬ বলে ৪৮ রান করে  চামিরার দ্বিতীয় শিকার হন রাথ। 

দলীয় ১১৮ রানে রাথ ফেরার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২তম হাফ-সেঞ্চুরিতে হংকংকে লড়াকু সংগ্রহ এনে দেন নিজাকাত। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করে হংকং। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫২ রান করেন নিজাকাত।  শ্রীলংকার চামিরা ২৯ রানে ২ উইকেট নেন।

জবাবে ওপেনার নিশাঙ্কার হাফ-সেঞ্চুরিতে ১৫ ওভার শেষে ২ উইকেটে ১১৯ রান তুলে জয়ের পথেই থাকে শ্রীলংকা। কিন্তু ৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লংকানরা। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬৮ রান করেন নিশাঙ্কা। 

সপ্তম উইকেটে দাসুন শানাকাকে নিয়ে ১১ বলে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শ্রীলংকাকে জয় এনে দেন হাসারাঙ্গা ডি সিলভা। ৯ বলে অনবদ্য ২০ রান করেন হাসারাঙ্গা। ৩ বলে ৬ রানে অপরাজিত থাকেন শানাকা। হংকংয়ের মুর্তাজা ২ উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর :

হংকং : ১৪৯/৪, ২০ ওভার (নিজাকাত ৫২*, রাথ ৪৮, চামিরা ২/২৯)। 

শ্রীলংকা : ১৫৩/৬, ১৮.৫ ওভার (নিশাঙ্কা ৬৮, হাসারাঙ্গা ২০*, মুর্তাজা ২/৩৭)। 

ফল : শ্রীলংকা ৪ উইকেটে জয়ী।

নিজস্ব প্রতিবেদক :

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  12:43 AM