ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপিত

#
news image

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ব্রিটিশ নারী ইথেল কাতেরহাম আজ বৃহস্পতিবার ১১৬তম জন্মদিন উদযাপন করেছেন। চলতি বছরের এপ্রিলের শেষের দিকে ব্রাজিলের নান ইনাহ ক্যানাবারো লুকাসের মৃত্যুর পর পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষের খেতাব পান ইথেল কাতেরহাম।

কাতেরহাম যেখানে বসবাস করেন, সেই কেয়ার হোম জানিয়েছে, কাতেরহাম তার বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গে কাটানোর কথা ছিল, নিজের মতো করে কাটানোর কথা ছিল।

লন্ডন থেকে এএফপি জানায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ফরাসি নারী জিন ক্যালমেন্ট ১২২ বছর ১৬৪ দিন বেঁচেছিলেন। তিনি ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পাঁচ বছর আগে ২১ আগস্ট ১৯০৯ সালে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিপটন বেলিঙ্গার গ্রামে কাতেরহামের জন্ম ।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক জেরন্টোলজিক্যাল রিসার্চ গ্রুপ (জিআরজি) এবং লংগেভিকোয়েস্ট ডাটাবেজ অনুসারে, গত এপ্রিলে ১১৬ বছর বয়সী ক্যানাবারো লুকাসের মৃত্যুর পর কাতেরহাম এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

লন্ডনের দক্ষিণে অবস্থিত সারে কেয়ার হোম জানিয়েছে, এ বছর ১১৬তম জন্মদিন উদযাপনে তার প্রতি দেখানো সকল ভালোবাসাপূর্ণ বার্তা এবং তার ব্যাপারে আগ্রহের জন্য ইথেল ও তার পরিবার সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।

তারা আরও জানায়, রাজা তৃতীয় চার্লসের জমানায় বসবাস করা এই নারী রাজা সপ্তম এডওয়ার্ডের শাসনামলও দেখেছেন। গত বছর ১১৫তম জন্মদিন পালনের সময় রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছিলেন তিনি।

দীর্ঘ জীবন পাওয়ার রহস্যের ব্যাপারে তিনি বলেন, কখনো কারো সঙ্গে তর্কে জড়াই না। আমি শুনি এবং নিজের পছন্দ অনুসারে কাজ করি।

আন্তর্জাতিক ডেক্স :

২১ আগস্ট, ২০২৫,  9:17 PM