ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস

#
news image

আন্তর্জাতিক ব্যান্ডউইথ (রিয়েল-টাইম ইন্টারনেট ট্রাফিক) পরিবহনে ৪.০০ টেরাবাইট/সেকেন্ড মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

জুলাইয়ে দেশে কৃত্রিম উপ-গ্রহভিত্তিক ইন্টারনেট সেবা (স্টারলিংক) বাণিজ্যিকভাবে চালুর পর ২০০ জিবি ব্যান্ডউইডথ সরবরাহের ধারাবাহিকতায়, ১ আগস্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন এই টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি নতুন এ অর্জন করল।

এর আগে ২৮ এপ্রিলে তিন টেরাবাইটের মাইলফলক স্পর্শ করেছিলো বিএসসিপিএলসি। মাত্র তিন মাসে সরবরাহ বাড়িয়েছে নতুন এক টেরাবাইট। এপ্রিলের আগের আট মাসে ব্যবহার ১.১০ টেরা বাইট বৃদ্ধি পেয়েছিলো। এর আগে আওয়ামী লীগ আমলে এই প্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। বর্তমান সরকারের আমলে ব্যান্ডউইডথ সরবরাহ বেড়েছে ২.২ টেরাবাইটের বেশি-মাত্র এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ১০৫ শতাংশ।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নীতিগত সহায়তা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগ এবং দুই দফা মূল্যছাড়ের কারণে এ অর্জন সম্ভব হয়েছে। দেশের ব্যবহৃত ব্যান্ডউইথে বিএসসিপিএলসির অংশীদারিত্ব বৃদ্ধির ফলে কোম্পানির রাজস্বও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সম্প্রতি বিটিআরসি লাইসেন্সিং গাইড লাইন সংশোধন করে সব আইআইজি অপারেটরকে তাদের ব্যবহৃত ব্যান্ডউইথের কমপক্ষে ৫০ শতাংশ সাবমেরিন ব্যান্ডউইথ ব্যবহারের নির্দেশ দিয়েছে। এতে ভারত নির্ভর ইন্টারনেট সরবরাহের উপর নির্ভরতা কমে এসেছে এবং সাবমেরিন ব্যান্ডউইথ ব্যবহারে উৎসাহ বেড়েছে। এ প্রেক্ষাপটে বিএসসিপিএলসি অতিরিক্ত মূল্যছাড়সহ ডেটা সেন্টার, ক্লাউড ও হাইপার-স্কেলারদের জন্য বিশেষ প্যাকেজ চালু করেছে।

সরকার ইতোমধ্যেই এসইএ-এমই-ডব্লিউই ৪, এসইএ-এমই-ডব্লিউই ৫ এর পাশাপাশি এসইএ-এমই-ডব্লিউই ৬ -এর সংশোধিত রুটে অংশগ্রহণের জন্য চুক্তি করেছে, যা সম্প্রতি একনেক সভায় অনুমোদিত হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিএসসিপিএলসির রিয়েল-টাইম ইন্টারনেট সক্ষমতায় আরও ১৭ টেরাবাইট নতুন ক্যাপাসিটি যুক্ত হবে।

নিজস্ব প্রতিবেদক :

০২ আগস্ট, ২০২৫,  8:11 PM