ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভুটানের বিপক্ষে ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায় হামজা

#
news image

জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমে ঘরের মাঠে প্রথমবারের মত লাল সবুজের জার্সিতে দেখা যাবে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীকে। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এমন ইঙ্গিতই দিয়েছেন। 

আজ বাফুফে ভবনে অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাবরেরার সাথে আরো উপস্থিত ছিলেন অধিনায়ক জামালা ভুঁইয়া।

গতকাল সকালে ইংল্যান্ড থেকে দেশে এসেই বিকেলে দলের সাথে অনুশীলনে নেমে পড়েছিলেন হামজা। কোচ ক্যাবরেরা আগামীকাল ম্যাচে হামজার খেলার ব্যপারে নিশ্চয়তা দিয়েছেন। তবে ইতালিয়ান প্রবাসী আরেক ফুটবলার ফাহমিদুলকে মূল দলে রাখা হবে কিনা সেটা নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি ক্যাবরেরা। 

এছাড়া আগামীকাল বুধবার কানাডা প্রবাসী শমিত সোমের দলের সাথে যোগ দেবার কথা রয়েছে।

ভুটানের ম্যাচের পাশাপাশি আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছেন ক্যাবরেরা। সেই দলে এই তিন প্রবাসী ফুটবলারই রয়েছেন। 

এর আগে মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজা চৌধুরীর। এখন ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলার অপেক্ষা, এনিয়ে সমর্থকদের মাঝেও বেশ উত্তেজনা দেখা দিয়েছে। যদিও ম্যাচটিকে ঘিড়ে টিকেট প্রাপ্তির বিষয়ে ফুটবল ভক্তদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ।

নিজস্ব প্রতিবেদক :

০৪ জুন, ২০২৫,  9:45 AM