ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন সৌম্য

#
news image

পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ব্যাটার সৌম্য সরকার। তিনি পিঠের ইনজুরিতে ভুগছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য নিশ্চিত করেছে।

বাঁ-হাতি এই ব্যাটার গত কয়েকদিন ধরেই পিঠের চোটে ভুগছেন। যে কারনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গতকাল সমাপ্ত তিন ম্যাচের টি২০ সিরিজে তিনি খেলতে পারেননি। সিরিজে আরব আমিরাত ২-১ ব্যবধানে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়জিদুল ইসলাম খান বলেছেন, ‘পরীক্ষার পর দেখা গেছে, তার এই চোট থেকে সেরে উঠতে ১০ থেকে ১২ দিনের পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন হবে। এ কারনে পাকিস্তানে আগামী সপ্তাহে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে তিনি খেলতে পারবেন না।’

বিসিবি আরো জানিয়েছে সৌম্যর পরিবর্তে এই স্কোয়াডে যোগ দিবেন মেহেদী হাসান মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ২৯টি টি২০ ম্যাচ খেলেছেন।

বর্তমানে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে তিনি পাকিস্তানে রয়েছেন। 

পিএসএল শেষ করেই মিরাজ লাহোরে জাতীয় দলের সাথে যোগ দিবেন।

নিজস্ব প্রতিবেদক :

২৩ মে, ২০২৫,  4:55 AM