ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

#
news image

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন বাংলাদেশ। আজ টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে।

ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন সুজন ডাঙ্গোল।

ম্যাচের প্রথমার্ধে সমানতালে লড়াই করেছে বাংলাদেশ ও নেপাল। ১৭ মিনিটে নেপাল গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। ঠিক একইভাবে  ২২ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এরপর ম্যাচের বাকী সময়ে আক্রমণ পালটা  আক্রমণ করলে গোলশুন্য শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল রাখতে মরিয়া ছিল দুই দল।  ৫৬ মিনিটে গোলের ভাল সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মোরশেদের কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন মিঠু চৌধুরী। কিন্তু নেপালের পোস্টের নীচ থেকে বল বিপদমুক্ত করেন দলের ডিফেন্ডার। 

অবশেষে ৭৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। নাজমুলের কর্নার থেকে হেডে গোল করেন আশিকুর। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর ৮১ মিনিটে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে মোহাম্মদ মানিকের বুদ্ধিদীপ্ত পাস থেকে দারুণ শটে গোল আদায় করে নেন নাজমুল। 

২-০ গোলের লিড নিয়ে ম্যাচ শেষ করার পথে ছিল বাংলাদেশ। কিন্তু ৮৭ মিনিটে বাংলাদেশের রক্ষণদূর্গে ফাটল ধরিয়ে নেপালকে প্রথম গোল এনে দেন ডাঙ্গোল। এই গোলে ব্যবধান কমলে ম্যাচে উত্তেজনা বাড়ে। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী ভারত বা মালদ্বীপের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। আগামী ১৮ মে একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হবে। 

এর আগে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে ২-২ গোলে ড্র  এবং দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক :

১৭ মে, ২০২৫,  12:38 AM