ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন

#
news image

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে লিটন দাসকে নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অফ-স্পিনার মাহেদি হাসান।  

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। 
তিনি বলেন, ‘ভারতে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন। তবে সহ-অধিনায়ক স্থায়ী নয়। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজেই দায়িত্ব পালন করবে মাহেদি।’

এর আগে চারটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন। এর মধ্যে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। যা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ।

সংবাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অভিজ্ঞ এবং তরুণদের মিশ্রণে দল গড়া হয়েছে।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া পাঁচ জনের মধ্যে আছেন মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন এবং নাসুম আহমেদ। দলে ফিরিয়ে আনা হয়েছে ছয়জনকে। তবে নতুন কাউকে দলে নেওয়া হয়নি। 

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। 

দলে ফিরেছেন : শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজু রহমান, তাওহিদ হৃদয় ও নাহিদ রানা।

দল থেকে বাদ পড়েছেন : আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, রিপন মন্ডল, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ (ইনজুরির কারণে)।

নিজস্ব প্রতিবেদক :

০৫ মে, ২০২৫,  1:25 AM