ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সরঞ্জামসহ ৭ জন আটক ষাট গম্বুজ মসজিদসহ পুরাকীর্তি রক্ষায় উদ্যোগ চাইলেন এমপি রাহাদ সেই উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানের নোটিশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল বসুরহাটে ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কোনাবাড়িতে মরহুম অধ্যাপক এম এ মান্নান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমদ হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও স্বয়ংক্রিয় পদ্ধতির অডিটে ৭২ হাজার ৩৪১ আয়কর রিটার্ন

মার্কিন সংবাদমাধ্যম ‘এনপিআর’ ও ‘পিবিএস’র সরকারি অর্থায়ন বন্ধ

#
news image

পক্ষপাতদুষ্টের অভিযোগে মার্কিন সংবাদমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) ও পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের (পিবিএস) সরকারি অর্থায়ন বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট  ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার অর্থ বন্ধের একটি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে ট্রাম্প অভিযোগ করেছেন, এই সংবাদমাধ্যমগুলো পক্ষপাতদুষ্ট। 

ওয়াশিংটন থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

এএফপি জানিয়েছে, এনপিআর এবং পিবিএসের আংশিক অর্থ আসে যুক্তরাষ্ট্রের করদাতাদের কাছ থেকে। অবশিষ্ট অর্থ আসে ব্যক্তিগত অনুদান থেকে। দীর্ঘদিন ধরে বেশিরভাগ মূলধারার সংবাদমাধ্যমের সাথে ট্রাম্পের বৈরি সম্পর্ক বিরাজ করছিল। পূর্বে এগুলোকে ‘জনগণের শত্রু’ হিসাবে বর্ণনা করা হয়েছিল। তবে এর ব্যতিক্রম হলো রক্ষণশীল ফক্স নিউজ, যাদের কয়েকজন উপস্থাপক ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

ট্রাম্প নির্বাহী আদেশে বলেছেন, ‘এনপিআর এবং পিবিএস মার্কিন করদাতাদের অর্থের মাধ্যমে ‘কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং’ (সিপিবি)-এর মাধ্যমে সরকারি সহায়তা পায়। আমি তাই নির্দেশ দিচ্ছি, সিপিবি বোর্ড ও সব নির্বাহী সংস্থা যেন এনপিআর এবং পিবিএসকে অর্থ দেওয়া বন্ধ করে।’

তিনি আরো বলেছেন, ‘এই দুই প্রতিষ্ঠান সঠিক, নিরপেক্ষ এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে না।’ তবে কংগ্রেস ইতোমধ্যেই ২০২৭ সাল পর্যন্ত সিপিবি’র বাজেট অনুমোদন করেছে, যা এই নির্বাহী আদেশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।

এনপিআর-এর হিসাব অনুযায়ী, প্রতি সপ্তাহে ৪ কোটির বেশি মার্কিন নাগরিক তাদের রেডিও শোনেন এবং প্রতি মাসে প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষ পিবিএসের স্থানীয় টিভি স্টেশন দেখেন।

এনপিআর-এর পরিচালক ক্যাথারিন মাহের গত মার্চ মাসে বলেছিলেন, ২০২৫ সালে তারা সিপিবি থেকে আনুমানিক ১২ কোটি ডলার পাবে, যা তাদের বাজেটের ৫ শতাংশেরও কম।

মিডিয়া অধিকার সংস্থা ‘আরএসএফ’ (রিপোর্টার্স উইদাউট বর্ডারস) শুক্রবার সতর্ক করেছে, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা ‘উদ্বেগজনক হারে খারাপ হচ্ছে’ এবং স্বাধীন সাংবাদিকদের জন্য সারা বিশ্বেই ‘নজিরবিহীন চ্যালেঞ্জ’ তৈরি হয়েছে।

আন্তর্জাতিক ডেক্স :

০২ মে, ২০২৫,  4:24 PM