ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জয়ের ধারা অব্যাহত রাখতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

#
news image

রেকর্ড জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে যাত্রা শুরু করে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠে নামবে নিগার সুলতানার দল।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে হারায় থাইল্যান্ড নারী দলকে। ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয় টাইগ্রেসদের।

এছাড়াও থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে বহু রেকর্ডের জন্ম দেয় বাংলাদেশ। নিজেদের ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রান, দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবং দলের দুই স্পিনার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করেন।

টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ফারজানা হক ৫৩ ও শারমিন আকতার ৯৪ রানে অপরাজিত থাকেন। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন নিগার। বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির নয়া রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ৮০ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন নিগার।

অধিনায়ক নিগারের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান।

এরপর বল হাতে থাইল্যান্ডকে ২৮.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ বোলাররা। ফাহিমা খাতুন ২১ রানে এবং জান্নাতুল ফেদৌস ৭ রান খরচায় নেন ৫ উইকেট নেন।

নারী ওয়ানডেতে একই ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ঘটনা এটিই প্রথম।

দারুন জয়ে বাছাই পর্ব শুরু করতে পেরে খুশি বাংলাদেশ দলনেতা নিগার। তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয়। দলের জন্য অবদান রাখতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি, দলের পারফরমেন্স অব্যাহত থাকবে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামব আমরা।’

বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৮ রানে হারে তারা। প্রথমে ব্যাট করে ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে সব উইকেট হারিয়ে ১৭৯ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা।

নিজস্ব প্রতিবেদক :

১২ এপ্রিল, ২০২৫,  11:33 PM