ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুরুষ ও নারীদের ছয় দল নিয়ে ২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট

#
news image

২০২৮ সালের ‘লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে’ পুরুষ ও নারী বিভাগে মোট ছয়টি ক্রিকেট দল অংশ নিবে। ১২৮ বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তনে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

আজ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড (ইবি) অলিম্পিকে ক্রিকেটের ৬টি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবে। ফলে পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে মোট ৯০ জন করে খেলোয়াড় অলিম্পিকে অংশ নিবে। 

অলিম্পিকে কোন ছয়টি দেশ অংশ নিবে তা এখনও নির্ধারণ করা হয়নি। 

এখনও ভেন্যু চূড়ান্ত না হলেও আগেই জানানো হয়েছিল, নিউ ইর্য়কে ক্রিকেট ম্যাচগুলো আয়োজন করা হতে পারে। 

সর্বশেষ ১৯০০ সালে অলিম্পিক গেমসে ছিল ক্রিকেট ইভেন্ট। ঐসময় মাত্র দু’টি দল- গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অংশ নিয়েছিল। দু’দিনের সেই ম্যাচ জিতেছিলে গ্রেট ব্রিটেন। তাই এখন পর্যন্ত ক্রিকেট ইভেন্ট থেকে অলিম্পিকের শুধুমাত্র স্বর্ণপদক জিতেছে গ্রেট ব্রিটেনই। 

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে আবারো ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে অংশ নিয়েছিল পুরুষ এবং নারীরা। ২০২২ সালে বার্মিংহাম  কমনওয়েলথ গেমসে নারীদের আটটি দল অংশ নেয়। এর আগে ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ও নারী ক্রিকেট অন্তর্ভূক্ত ছিল।

নিজস্ব প্রতিবেদক :

১০ এপ্রিল, ২০২৫,  11:28 PM