ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১৬৭ রানে জিতল বাংলাদেশ

#
news image

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে আজ নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে ১৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছিল স্কটল্যান্ড নারী দলকে। 

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানা হকের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। 

ওপেনার ফারজানা ৫টি চারে ৫০ রান করেন। চার নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিগার। ৯টি চার ও ১টি ছক্কায় ৭২ বলে ৭০ রান করেন তিনি। 
এছাড়া শেষ ব্যাটার জান্নাতুল ফেরদৌস ৮টি বাউন্ডারিতে ৩৪ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। 

জবাবে বাংলাদেশ বোলারদের তোপে ৩৯.১ ওভারে ১০৯ রানে অলআউট হয় পাকিস্তান ‘এ’। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন দুয়া মাজিদ। 

বল হাতে বাংলাদেশের মারুফা আকতার-রাবেয়া খান ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন। পাশাপাশি ১টি করে শিকার করেন ফারিহা তৃষ্ণা ও জান্নাতুল। 
আগামী ১০ এপ্রিল লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ নারী দল।

নিজস্ব প্রতিবেদক :

০৯ এপ্রিল, ২০২৫,  12:08 AM