ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জেলা পর্যায়ে জাহানারা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

#
news image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জাহানারা উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। 

সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারের খেলায় জাহানারা উচ্চ বিদ্যালয় টসে জিতে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। বহুমুখী উচ্চ বিদ্যালয় ২৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রান করে। জবাবে জাহানারা উচ্চ বিদ্যালয় ১৬.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৪ রান করে। 

জাহানারা উচ্চ বিদ্যালয়ের রোমেল ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়।

ফাইনাল ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ।  

ফাইনাল শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। জেলা ক্রীড়া অফিসার ও  জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মো: নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মির্জা মোস্তফা জামান।

নিজস্ব প্রতিবেদক :

১২ মার্চ, ২০২৫,  5:30 AM