ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ থানার ওসি সহ ২ কর্মকর্তার বিরুদ্ধে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর অভিযোগ ।  গাজীপুরে অধ্যাপক এম এ মান্নান এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত আবারো পেছালো চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর আপিলঃ চুড়ান্ত শুনানি ৫মে নির্ধারণ নাসিরনগরে ৩৫ হাজার মানুষের কান্না: ‘মুক্তি বাড়ি’ সড়ক এখন জনপদের মরণফাঁদ ! বড়লেখায় ডাকাতের গুলিতে ডাকাত সদস্য নিহত বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন ফরিদপুরে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ গ্রেপ্তার গাজীপুরে টঙ্গীতে হাজী বস্তিতে অভিযান, মাদক সেবনরত ৩০ জন আটক কোম্পানীগঞ্জে বজ্রপাতে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ইউক্রেনে ‘আত্মসমর্পণের মতো শান্তি’র বিরুদ্ধে ইমানুয়েল মাখোঁ

#
news image

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউক্রেনে এমন শান্তির বিরুদ্ধে সতর্ক করেছেন যা ‘আত্মসমর্পণের’ সমান হবে। শুক্রবার প্রকাশিত ফিনান্সিয়াল টাইমস (এফটি)-এর সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন ‘আত্মসমর্পণের মতো শান্তি’ ‘সকলের জন্য খারাপ খবর।’

প্যারিস থেকে এএফপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেন নিয়ে আলোচনার ঘটনায় ন্যাটো মিত্রদের মধ্যে উদ্বেগের পরপরই তিনি এ বক্তব্য দেন।

ট্রাম্প বৃহস্পতিবার আলোচনা শুরু করার পরিকল্পনা ঘোষণা করে বলেন, তিনি মনে করেন পুতিন ইউক্রেনে ‘শান্তি চান।’

মাখোঁ এফটিকে বলেন, ভূখণ্ড এবং সার্বভৌমত্বের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা ইউক্রেনের ওপর নির্ভর করবে তবে আঞ্চলিক নিরাপত্তায় ইউরোপের ভূমিকা রয়েছে।

তিনি বলেন, ‘ইউরোপীয়দের সুনির্দিষ্ট ভূমিকা কি হবে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর নির্ভর করে, তবে তারা নিরাপত্তা গ্যারান্টি এবং আরও বিস্তৃতভাবে বলতে গেলে, সমগ্র অঞ্চলের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করবে। সেখানেই আমাদের ভূমিকা পালন করতে হবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জার্মানিতে একটি নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে দেখা করতে চলেছেন। কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা আশঙ্কা করছে ওয়াশিংটন ও মস্কো তাদের উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধের মীমাংসা করবে।

আন্তর্জাতিক ডেক্স :

১৪ ফেব্রুয়ারি, ২০২৫,  5:10 PM