ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিএনপি’র স্থায়ী কমিটির জরুরি বৈঠক

#
news image

দেশে হঠাৎ সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সর্বোচ্চ নীতি-নির্ধারনী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’ জরুরি বৈঠক করেছে। 

আজ শুক্রবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান।

বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে বৈঠক চলে দুপুর ১টা পর্যন্ত।

দলীয় সূত্রে জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি, স্থাপনা ও নামফলক ভেঙ্গে ফেলার ঘটনায় উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষাপটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরুরী ভিত্তিতে স্থায়ী কমিটির এই বৈঠক আহবান করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতি সোমবার লন্ডন সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়) স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে থাকেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস (অনলাইনে), গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (অনলাইনে), আমির খসরু মাহমুদ চৌধুরী (অনলাইনে), সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (অনলাইনে), হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হেসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের কাছে বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির শুক্রবারের বৈঠকে সভাপতিত্ব করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনিও এ বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন। 

নিজস্ব প্রতিবেদক :

০৮ ফেব্রুয়ারি, ২০২৫,  6:36 AM