ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে বরিশাল

#
news image

 টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠলো ফরচুন বরিশাল। আজ প্রথম কোয়ালিফাইয়ারে বরিশাল ৯ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংসকে।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে চট্টগ্রাম। পেসার মোহাম্মদ আলি ২৪ রানে ৫ উইকেট নেন। জবাবে ওপেনার তাওহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখেই ১ উইকেটে ১৫০ রান তুলে ফাইনালের টিকিট নিশ্চিত করে বরিশাল। হৃদয় ৫৬ বলে অপরাজিত ৮২ রান করেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম। পাওয়ার -প্লেতে ৪২ রানে ৪ উইকেট হারায় তারা। খাজা নাফি ৪, গ্রাহাম ক্লার্ক ৬, অধিনায়ক মোহাম্মদ মিথুন ১ ও হায়দার আলি ৭ রান করেন। এরমধ্যে কাইল মায়ার্স ২ উইকেট নেন।

শুরুর ধাক্কা সামলে উঠতে পাল্টা আক্রমণের পথ বেছে নেন শামীম হোসেন। ওপেনার পারভেজ হোসেন ইমনের সাথে ৫০ বলে ৭৭ রানের জুটিতে দলের রান ১’শ পার করেন শামীম।
১৪তম ওভারে দলীয় ১১১ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ইমন। স্পিনার রিশাদ হোসেনের শিকার হবার আগে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৩৬ রান করেন ইমন।
ইমন ফেরার পর চট্টগ্রামের রান সচল রাখেন শামীম। মাত্র ২৯ বলে টি-টোয়েন্টিতে সপ্তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

শামীমের ঝড়ো অর্ধশতকে ১৮ ওভার শেষে ৫ উইকেটে ১৪৩ রান করে চট্টগ্রাম। ১৯তম ওভারে শেষবারের মত আক্রমণে এসে মাত্র ২ রানে ৪ উইকেট শিকার করে চট্টগ্রামের রানের গতি আটকে দেন আলি। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম।

৯টি চার ও ৪টি ছক্কায় ৪৭ বলে ক্যারিয়ার সেরা ৭৯ রানের ইনিংস খেলেন শামীম। বরিশালের আলি ৪ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন। টি-টোয়েন্টিতে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন আলি।

জবাবে বরিশালকে ৫২ বলে ৫৫ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও হৃদয়। নবম ওভারে বরিশালের উদ্বোধনী জুটি ভাঙ্গেন চট্টগ্রামের পেসার খালেদ আহমেদ। ৪টি চারে ২৬ বলে ২৯ রান করেন তামিম।

এরপর ক্রিজে আসা নতুন ব্যাটার ডেভিড মালানকে নিয়ে বরিশালের জয়ের পথ তৈরি করেন হৃদয়। ১৪তম ওভারে বরিশালের রান ১’শতে নেন তারা। ৪৫ বলে এবারের বিপিএলে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়।

হাফ-সেঞ্চুরির রানের গতি বাড়িয়ে ১৮তম ওভারেই বরিশালের জয় নিশ্চিত করেন হৃদয়। দ্বিতীয় উইকেটে মালানের সাথে ৫২ বলে ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হৃদয়।
৯টি চার ও ২টি ছক্কায় ৫৬ বলে অপরাজিত ৮২ রান করেন হৃদয়। ২টি চার ও ১টি ছক্কায় ২২ বলে অনবদ্য ৩৪ রান করেন মালান।

৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম। 

নিজস্ব প্রতিবেদক :

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  12:23 AM