ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফটিকছড়িতে জামায়াতের দিনব্যাপি দায়িত্বশীল শিক্ষা শিবির সম্পন্ন

#
news image

ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির সম্পন্ন হয়েছে।  
১ফেব্রুয়ারী শনিবার ফটিকছড়ি সরকারি কলেজ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানার আমীর নাজিম উদ্দীন ইমু'র সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজের সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছান উল্লাহ ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোঃ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহছানউল্লাহ ভূঁইয়া বলেন, আমরা ক্ষমতায় গিয়ে জনগণের সেবক হতে চাই,শাসক হতে চাই না। আল্লাহর কোরান, রাসুল সা: এর সুন্নাহ ও সাহাবী (রা:)'র জীবণ চরিত হবে আমাদের আদর্শ। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন আমাদের সংগঠনের প্রতিটি নেতাকর্মীদেরকে অবশ্য আদর্শিক হতে হবে,জনগণের জন্য কাজ করতে হবে, মানুষের সেবক হতে হবে, মানুষের পাশে থাকতে হবে। জনগণের আস্থা ভাজন হতে হবে, জনগণের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে আলাউদ্দিন শিকদার বলেন জনশক্তির মানোন্নয়ন ও সংগঠনের মজবুতি অর্জন করার মধ্যে দিয়ে আমাদের কে মজবুত সংগঠন কায়েম করতে হবে।গণমুখী নেতৃত্ব গড়ে তুলতে হবে।
আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার, জেলা শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য ও ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর তত্ত্বাবধায়ক মো: রফিকুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আবদুল কুদ্দুস,সাবেক উপজেলা আমির মাস্টার নাজিম সিকদার,উপজেলা নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি সহ জেলা উপজেলার পৌরসভা/ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমু'র সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী শিক্ষা শিবির ২০২৫ সমাপ্ত হয়।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃ

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:38 PM