ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ

#
news image

ব্যাটিং-বোলিং ব্যর্থতায় এক ম্যাচ বাকী থাকতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। রান বিবেচনায় টি-টোয়েন্টি ফরম্যাটে এটি সবচেয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের ক্ষেত্রে এটি দ্বিতীয় বড় হার।

সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবীয়রা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হেরেছিলো বাংলাদেশ।

সেন্ট কিটসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার কিয়ানা জোসেফের হাফ-সেঞ্চুরি ও ডিয়ান্ড্রা ডোটিনের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম কোন দল ২শ রানের কোটা স্পর্শ করলো। বাংলাদেশের বিপক্ষে আগের সর্বোচ্চ ১৮৯ রান করেছিলো অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ৩৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করেন। আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন এবার ২০ বলে ৪৯ রান করেছেন। তার ইনিংসে ৫টি ছক্কা ছিলো।

ফাহিমা খাতুন ৩টি, রাবেয়া খান ২টি ও স্বর্ণা আকতার ১টি উইকেট নেন।

২০২ রানের টার্গেটে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপের মুখে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৯৫ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। শারমিন ২২, স্বর্ণা ১৬ ও লতা মন্ডল ১৩ রান করেন।

ম্যাচ সেরা হয়েছেন জোসেফ।

আগামী ১ ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

অনলাইন ডেক্স :

৩১ জানুয়ারি, ২০২৫,  1:59 AM