ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ব্রিটিশ প্রধানমন্ত্রী 'খুব ভালো লোক': ট্রাম্প

#
news image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে 'খুব ভালো লোক'  বলে প্রশংসা করেছেন এবং জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের একটি ফোনালাপ হবে।

মায়ামি থেকে এএফপি জানায়, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন, 'আমি মনে করি, এখন পর্যন্ত তিনি খুব ভালো কাজ করেছেন।...আমি তাকে খুব পছন্দ করি।'

স্টারমার সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের তীব্র সমালোচনার মুখে পড়েন। এ প্রেক্ষাপটে ট্রাম্প তার সম্পর্কে এই মন্তব্য করলেন।

ট্রাম্পের চালু করা নতুন একটি 'সরকারি দক্ষতা' বিভাগ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত মাস্ক এই মাসে তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ স্টারমারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন এবং তাকে পদত্যাগ করার আহ্বান জানান।

তবে ট্রাম্প সাংবাদিকদের জানান, 'আমি হয়তো তার (স্টারমারের) দর্শনের সঙ্গে একমত নই, কিন্তু তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।'

তিনি যোগ করেন, 'আমাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি ফোনালাপ হবে।'

গত জুলাইয়ে নির্বাচিত ব্রিটেনের নতুন লেবার সরকার ট্রাম্পের দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কয়েক মাস ধরে কাজ করে যাচ্ছে।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি একসময় ট্রাম্পকে 'টুপি পরা স্বৈরাচার' বলে আখ্যা দিলেও এ সপ্তাহে তার 'অসাধারণ নম্রতা'র প্রশংসা করেছেন। তিনি সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে স্টারমারের একটি ডিনারের কথা স্মরণ করেন।

আন্তর্জাতিক ডেক্স :

২৭ জানুয়ারি, ২০২৫,  5:16 AM