ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মার্চের মধ্যে ফিফা প্রধান বাংলাদেশ সফর করতে পারেন

#
news image

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো আজ বলেছেন, তিনি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চান এবং দেশের মহিলা ফুটবলের জন্য অর্থায়নের আশা করছেন।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে ফিফা প্রধান এই মন্তব্য করেন।

ইমফ্যান্টিনো খেলাধুলাকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে ইউনূসের ধারণার প্রশংসা করে বলেন, ফিফা দক্ষিণ এশীয় অঞ্চলে ফুটবলের উন্নয়নে সহায়তা করবে।

ইনফ্যান্টিনো অধ্যাপক ইউনূসকে বলেন, 'আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই’। 
প্রধান উপদেষ্টা বাংলাদেশের মহিলা ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য তার সহায়তা কামনা করলে তিনি আরও বলেন, ফিফা বাংলাদেশে মহিলা ফুটবলের জন্য অর্থায়ন করতে চায়।

ইনফ্যান্টিনো বলেন, ফিফা সৌদি আরবে মহিলা ফুটবলেও সহায়তা করবে এবং সেখানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরাও ফিফার এই পদক্ষেপ থেকে উপকৃত হবেন।

ইনফ্যান্টিনো দুঃখ প্রকাশ করে বলেন, তিনি আমন্ত্রিত হলেও চলমান যুব উৎসবে বাংলাদেশ সফর করতে পারেননি।

বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

২৩ জানুয়ারি, ২০২৫,  4:36 PM