দৈনিক পল্লীবাংলা
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে যুবদল নেতা আবুল হোসেনের অফিস ও বাড়ি ভাংচুর

বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন সরকারের দলীয় কার্যালয়,বাড়ি,মার্কেট ভাংচুর ও লুটপাট করেছে আন্দোলনে থাকা কিছু দুর্বৃত্তরা। 

গাজীপুর মহানগরীর ১৯ নং ওয়ার্ড দক্ষিণ সালনা (সেতু) সংলগ্ন সকাল ১০ টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক আন্দোলন চলাকালে ঐ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

একান্ত আলাপকালে আবুল হোসেন সরকার বলেন,শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আমরা একমত,কিন্তু আন্দোলনের নামে এগুলো কি? 

তাদের ব্যবহার করে পরাজিত শক্তি, আওয়ামী দোসর যুবলীগ,ছাত্রলীগের কর্মীরা আন্দোলনে প্রবেশ করে আমার অফিস, মার্কেট ভেঙে লুটপাট করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তারা আমার বাড়ি ঘর ভাংচুর করেছে। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।

তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে বেতন বৃদ্ধির জন্য করছে, অচিরেই তা প্রকাশ করবেন। আবুল হোসেন আরও বলেন, গাজীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের নির্দেশে আমরা গাজীপুর মহানগর যুবদলের নেতৃবৃন্দ রাজপথে অবস্থান করতেছি। যাতে করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। 

শ্রমিকরা কাজে ফিরে তাদের কর্মস্থলে যাবে এবং  আন্দোলন থেকে বিরত থেকে বেতন বৃদ্ধি পর্যন্ত অপেক্ষা করবে এমন প্রত্যাশা করছেন যুবদল নেতা আবুল হোসেন সরকার। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে যুবদল নেতা আবুল হোসেনের অফিস ও বাড়ি ভাংচুর

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন সরকারের দলীয় কার্যালয়,বাড়ি,মার্কেট ভাংচুর ও লুটপাট করেছে আন্দোলনে থাকা কিছু দুর্বৃত্তরা। 

গাজীপুর মহানগরীর ১৯ নং ওয়ার্ড দক্ষিণ সালনা (সেতু) সংলগ্ন সকাল ১০ টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক আন্দোলন চলাকালে ঐ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

একান্ত আলাপকালে আবুল হোসেন সরকার বলেন,শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আমরা একমত,কিন্তু আন্দোলনের নামে এগুলো কি? 

তাদের ব্যবহার করে পরাজিত শক্তি, আওয়ামী দোসর যুবলীগ,ছাত্রলীগের কর্মীরা আন্দোলনে প্রবেশ করে আমার অফিস, মার্কেট ভেঙে লুটপাট করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তারা আমার বাড়ি ঘর ভাংচুর করেছে। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।

তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে বেতন বৃদ্ধির জন্য করছে, অচিরেই তা প্রকাশ করবেন। আবুল হোসেন আরও বলেন, গাজীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের নির্দেশে আমরা গাজীপুর মহানগর যুবদলের নেতৃবৃন্দ রাজপথে অবস্থান করতেছি। যাতে করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। 

শ্রমিকরা কাজে ফিরে তাদের কর্মস্থলে যাবে এবং  আন্দোলন থেকে বিরত থেকে বেতন বৃদ্ধি পর্যন্ত অপেক্ষা করবে এমন প্রত্যাশা করছেন যুবদল নেতা আবুল হোসেন সরকার। 

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা