বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সাধারণ মানুষ ও মেহনতি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন স্থানীয় জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী বাপ্পি। এলাকার গরিব, দুঃখী ও অবহেলিত মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাওয়ার ফলে সাধারণ জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তিনি। আর সেই জনগণের প্রবল দাবি ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, বিএনপি নেতা ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর হাত ধরে ছাত্ররাজনীতি তথা মূল ধারার বিএনপিতে বাপ্পির রাজনৈতিক জীবনের পথচলা শুরু হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের আদর্শকে বুকে ধারণ করে এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে আসছেন। রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি তার নিজ এলাকা রাখালগাছি ইউনিয়নে জনকল্যাণমূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর ভাষ্য, করোনাকালীন সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাপ্পি যেভাবে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, গরিব শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা এবং অসহায় মানুষের চিকিৎসা ও নানা সামাজিক সংকটে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কোনো রকম আনুষ্ঠানিক পদপদবির বা ক্ষমতার লোভ ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছেন।
স্থানীয় ভোটার ও সচেতন মহলের মতে, একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতা হিসেবে বাপ্পির রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া সময়ের দাবি। সাধারণ মানুষ এখন তাকে তাদের আগামী দিনের অভিভাবক হিসেবে দেখতে চায়।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান আল মামুন বাপ্পির কাছে জানতে চাইলে তিনি বলেন, "রাজনীতি মানে মানুষের অধিকার আদায় ও সেবা করা। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রিয় নেতা নজরুল ইসলাম মঞ্জুর আদর্শকে অনুসরণ করেই আমি রাজনীতিতে এসেছি। আজীবন সাধারণ মানুষের সেবা করে যেতে চাই। রাখালগাছি ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে যে ভালোবাসা ও আস্থার জায়গায় রেখেছেন, আমি তাদের সেই আস্থার মর্যাদা রক্ষা করতে এবং একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজ করতে চাই। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত