দৈনিক পল্লীবাংলা
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চরভদ্রাসনে আনোয়ারা মান্নান বেগ কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাগেরহাটে প্রধানমন্ত্রীর সফর পরবর্তী অর্জন নিয়ে প্রেস ব্রিফিং করেছেন মাজারের প্রধান খাদেম

মামলা-হামলা ও নানা নির্যাতনের শিকার খান হাফিজুর রহমান

গাজীপুরে পথচারীদের সামনেই ডেলিভারি ভ্যানচালকের টাকা ছিনতাই, ভিডিও ভাইরাল

চরভদ্রাসনে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি

ডেমা ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল ও যুবদল নেতা সোহেল তরফদার

হ্যান্ড মাইক ও ক্রাচসহ অচেতন ব্যক্তি উদ্ধার বোর্ডবাজারে,চিকিৎসাধীন হাসপাতালে

নবীগঞ্জে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, আহত ২

রেজাউল ও সজিবসহ অভিযুক্ত কয়েক ব্যক্তি

রাজাবাড়ীর পাবুরিয়াচালা গ্রামে হামলার অভিযোগ

হামলায় আহত দুই ব্যক্তি

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের পাবুরিয়াচালা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় মো. চান মিয়াসহ তাঁর তিন ছেলে আহত হয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগে রেজাউল ও সজিবসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে চান মিয়াকে পেছন থেকে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ করা হয়। 

এতে তিনি মাথায় আঘাত পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁর ছেলে মো. মোকারম হোসেন এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরদিন ২৬ সেপ্টেম্বর কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পাবুরিয়াচালা গ্রামের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে চান মিয়ার দুই ছেলে মোস্তফা ও মোশারফ আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া চান মিয়াকে মারধর, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগও করা হয়েছে। তাঁর পুত্রবধূ মনোয়ারাকে টানাহেঁচড়া ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় মো. চান মিয়া সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজাবাড়ীর পাবুরিয়াচালা গ্রামে হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের পাবুরিয়াচালা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় মো. চান মিয়াসহ তাঁর তিন ছেলে আহত হয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগে রেজাউল ও সজিবসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে চান মিয়াকে পেছন থেকে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ করা হয়। 

এতে তিনি মাথায় আঘাত পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁর ছেলে মো. মোকারম হোসেন এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরদিন ২৬ সেপ্টেম্বর কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পাবুরিয়াচালা গ্রামের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে চান মিয়ার দুই ছেলে মোস্তফা ও মোশারফ আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া চান মিয়াকে মারধর, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগও করা হয়েছে। তাঁর পুত্রবধূ মনোয়ারাকে টানাহেঁচড়া ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় মো. চান মিয়া সংশ্লিষ্ট থানায় অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা