ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফের রংপুরে লাঙ্গলের ভরাডুবি, একাধিক বিজয়ী নৌকার

#
news image

আসাদুজ্জামান আফজাল,রংপুর
রংপুরের ছয়টি সংসদীয় আসনেই তিনটিতে আওয়ামী লীগ, একটিতে জাতীয় পার্টি এবং দুটি আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। রংপুর-১ (গঙ্গাচড়া-আংশিক সিটি) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু কেটলি প্রতীকে ৭৩ হাজার ৯২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৩২ ভোট। এছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পেয়েছেন ১০ হাজার ৮৯২ ভোট। এই আসনে ৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কামাল মো. আহসানুল হক চৌধুরী ডিউক নৌকা প্রতীকে ৮১ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু ট্রাক প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৫৮৩ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মন্ডল ২৪ হাজার ৬৪০ ভোট পেয়েছেন। রংপুর-৩ (সদর-সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ৮১ হাজার ৮৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী (ঈগল) পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নৌকা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি ১ লাখ ২১ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার ট্রাক প্রতীকে ১ লাখ ৯ হাজার ৭০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত রাশেক রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৫৯০ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আনিছুর রহমান পেয়েছেন ১০ হাজার ৩৩৪ ভোট। এই আসনে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকা প্রতীকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী নুর আলম মিয়া যাদু লাঙ্গল প্রতীকে ৯ হাজার ১৬ ভোট পেয়েছেন। এই আসনে ৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।
আসাদুজ্জামান আফজাল,রংপুর

জেলা প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২৪,  10:20 PM