ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সীতাকুণ্ডে ৭ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৬ প্রার্থীই

#
news image

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ,পাহাড়তলী আংশিক) আসনে ৭ প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও জামানত হারিয়েছেন ৬ প্রার্থী।

জামানত বাঁচাতে প্রদত্ত ১৫৮৯৪৮ভোটের ১/৮ অংশ(এক অষ্টমাংশ) অন্তত ১৯৮৬৯ ভোট দরকার ছিল। প্রদত্ত ভোটের ৮ শতাংশ ভোট না পাওয়ায় তাঁদের জামানত বাতিল হয়।

এ আসনে ১ লাখ ৪৩ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এসএম আল মামুন।

জামানত বাজেয়াপ্ত হয়েছে যারা তারা হলেন-জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী দিদারুল কবির দিদার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৮০ ভোট। স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান পেয়েছেন ৪ হাজার ৫শ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. মোজাম্মেল হোসেন পেয়েছেন ১ হাজার ৭২৩, তৃণমূল বিএনপির খোকন চৌধুরী ৬৭১, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ আকতার হোসেন ২৩৪, বাংলাদেশ কংগ্রেসের মো. শহীদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩৪৫ ভোট।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল ঘোষণা কেন্দ্রে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে তার আসনের মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। এর চেয়ে কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত হারানোর বিধান রয়েছে। সে হিসেবে এক প্রার্থী ছাড়া বাকি ৬ প্রার্থী জামানত হারিয়েছেন মর্মে বিবেচিত হবে।

জেলা প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২৪,  5:07 PM