ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক :
১৮ আগস্ট, ২০২৬, 6:24 PM

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা।" ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সফলতার ওপরই সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সফলতা বহুলাংশে নির্ভরশীল।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়মের পর দেশের জনগণ এনবিআরকে একটি নির্ভরযোগ্য, বিশ্বস্ত ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। করদাতাদের সেই আস্থা অর্জনের দায়িত্ব রাজস্ব কর্মকর্তাদের নিতে হবে।
বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তন, আধুনিক প্রযুক্তি ও পরিবর্তিত আন্তর্জাতিক বাণিজ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, ডিজিটাল ইকোনমি, ই-কমার্স, ট্রান্সফার প্রাইসিং, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, ট্রেড ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে স্পষ্ট জ্ঞান রাখা এখন সময়ের দাবি।
দেশের ট্যাক্স-জিডিপি রেশিও কম উল্লেখ করে তিনি বলেন, একই করদাতার ওপর বারবার করের বোঝা না বাড়িয়ে সক্ষম ব্যক্তিদের শনাক্ত করে করের আওতায় আনতে হবে। এর জন্য আধুনিক ডাটাভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। ভ্যাট ও কাস্টমস ব্যবস্থাপনা যেন ব্যবসা-বাণিজ্যে বাধা না হয়ে সহজ ও দুর্নীতিমুক্ত হয়, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন তিনি। পরিবেশবান্ধব ও টেকসই ব্যবস্থার জন্য এনবিআরকে একটি আস্থাশীল সংস্থায় রূপান্তরের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, "নিরাপদে ও স্বস্তিতে দেশ গঠনে কাজ করুন। সমস্যা আলোচনা করে সমাধান করা হবে। গত ফেব্রুয়ারি থেকে জুনের রাজস্ব আহরণের ইতিবাচক চিত্র প্রমাণ করে আপনারা পারবেন।"
সম্মেলনে জাতীয় সংগীত পরিবেশনের পর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং এনবিআরের ডিজিটাল স্টল পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।