শ্রীপুরে বাগানের ভেতর থেকে সিএনজিচালকের মরদেহ উদ্ধার
আমিনুল ইসলাম রবিন, গাজীপুর :
১৫ আগস্ট, ২০২৬, 10:03 PM

গাজীপুরের শ্রীপুরে বাগানের ভেতর থেকে রুহুল আমিন (৩৫) নামে এক সিএনজিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার বরমী ইউনিয়নের কুমারবিটা এলাকায় বাগানের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত রুহুল আমিন সিএনজিচালিত অটোরিকশা চালাতেন বলে জানা গেছে। তবে কীভাবে বা কোন পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ ও নেপথ্যের ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।