ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
ফকিরহাটে ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির কমিটি গঠন বড়লেখায় জঙ্গল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ শ্রীপুরে বাগানের ভেতর থেকে সিএনজিচালকের মরদেহ উদ্ধার তেঁতুলিয়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও মিলছে না তথ্য, আপিলের প্রস্তুতি 'শোককে শক্তিতে রূপ দিয়ে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব' - শওকত সরকার বিদ্যুৎ ও গ্যাসে বিকল্প ভালো পরিকল্পনা থাকলে বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল গাজীপুর ৩৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী নতুন সমীকরণ: আলোচনায় সমাজসেবক জুয়েল মৃধা বিসিডিএস গাজীপুর জেলা শাখার মিলন মেলা অনুষ্ঠিত  আগামীকাল ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

'শোককে শক্তিতে রূপ দিয়ে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব' - শওকত সরকার

#
news image

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে রূপান্তর করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

শনিবার (১৫ আগস্ট) গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে রাজবাড়ী রোডের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, "আমরা আশা করেছিলাম দেশের প্রবীণ এই নেত্রী আবারো জনগণের রায়ে সেবা করার সুযোগ পাবেন। তিনি কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করেননি। আজ 'সবার আগে বাংলাদেশ' এই প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অসুস্থ বেগম খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা ও অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
 অনুষ্ঠানে মীর হালিমুজ্জামান ননি, সদর থানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল,টংগী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন,কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল,পশ্চিম থানা বিএনপির আহবায়ক বশির আহমেদ, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট ড. শহিদুজ্জামান,আহমেদ আলী রুশদী,সুরুজ আহমেদ, হান্নান মিঞা হান্নুসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইমন খান, গাজীপুর প্রতিনিধি :

১৫ আগস্ট, ২০২৬,  9:56 PM