ফকিরহাটে ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির কমিটি গঠন
হাফিজুর রহমান, বাগেরহাট প্রতিনিধি :
১৫ আগস্ট, ২০২৬, 10:15 PM

মানবাধিকার ও সেবামূলক সংস্থা ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটির (সরকারি রেজিস্ট্রেশন নং-২৫৬) ফকিরহাট উপজেলা কমিটি গঠন ও অনুমোদন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় ফকিরহাটে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপত্বি করেন উপজেলা কমিটির সভাপতি মো. নাজমুল হাসান শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার বাগেরহাট জেলা সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক বিশ্বাস রফিকুল ইসলাম।
বক্তারা সমাজে মানবাধিকার সংরক্ষণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি ও ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ সৈয়দ আলী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. হাফিজুর রহমান ও প্রচার সম্পাদক সাংবাদিক মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আহাদ।