বিদ্যুৎ ও গ্যাসে বিকল্প ভালো পরিকল্পনা থাকলে বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
১৫ আগস্ট, ২০২৬, 9:52 PM

সরকারের বয়স মাত্র ছয় মাস উল্লেখ করে নির্বাচিত সরকার হিসেবে দিন-রাত জনকল্যাণে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি, ভেঙে পড়া শিক্ষা ও কৃষি ব্যবস্থা এবং বিদ্যুতের বিপুল দেনা সামলে দেশকে এগিয়ে নিতে কাজ চলছে বলে জানান তিনি।
তিনি বলেন, "একটি শিশু জন্মগ্রহণ করার পর হাঁটতে শিখতেও ১৮ মাসের মতো সময় লাগে। আপনাদের নির্বাচিত সরকারের বর্তমান বয়স মাত্র ছয় মাস। এই স্বল্প সময়ে কীভাবে জনকল্যাণে কাজ করছি, তা দেশবাসী প্রত্যক্ষ করছেন।"
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিভিন্ন অঞ্চলের নেতাদের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "নির্বাচনের আগে দেওয়া ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হয়েছে। এছাড়া শহীদ জিয়ার শুরু করা খাল খনন কর্মসূচি পুনরায় চালু করে গত ছয় মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন করা হয়েছে।"
শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে বছরে একটি করে নতুন স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী এক মাসের মধ্যে শুরু হবে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৫০৩টি উপজেলা হাসপাতালকে ১৫১ বেডে উন্নীত করার কাজ চলছে।
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করে তিনি বলেন, "ফ্যাসিবাদী সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৩ লাখ কোটি টাকার দেনা রেখে গেছে এবং ১৭ বছরে কোনো নতুন গ্যাসকূপ খনন করেনি। বর্তমানে কারিগরি ত্রুটি সারানোর কাজ চলছে এবং এলএনজি বহনকারী নতুন ভাসমান টার্মিনাল (জাহাজ) আনার বিষয়ে চীন ও মালয়েশিয়ার সাথে আলোচনা চলছে। খুব দ্রুতই এ সমস্যার সাময়িক কষ্ট লাঘব হবে।"
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "রাজনীতিতে অরাজকতা ও গুজব না ছড়িয়ে জনগণের সামনে আপনাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসুন। বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে সরকারের চেয়ে ভালো বা আগামী ছয় মাসের মধ্যে সমাধানের উপযোগী কোনো পরিকল্পনা থাকলে, তা আমরা সানন্দে বাস্তবায়ন করব।"
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।